News71.com
 International
 29 May 20, 01:04 PM
 345           
 0
 29 May 20, 01:04 PM

প্রযুক্তিতে বিশ্ব মোড়ল হতে বিজ্ঞানীদের কাছে চীনা প্রেসিডেন্টের চিঠি॥

প্রযুক্তিতে বিশ্ব মোড়ল হতে বিজ্ঞানীদের কাছে চীনা প্রেসিডেন্টের চিঠি॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির বিজ্ঞানীদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের উৎসাহ দিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে সারাবিশ্বে শীর্ষস্থান দখল করতে হবে। শুক্রবার (২৯ মে) তিনি এ চিঠি দেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিকর্মী দিবস উপলক্ষে ওই চিঠি লেখেন শি জিনপিং। জানা গেছে, চীনের প্রেসিডেন্টের ওই চিঠি ২৫ জন বিজ্ঞানীকে দেয়া হয়েছে।ওই ২৫ জন ছাড়াও চীনের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের উৎসাহ দিয়ে জিনপিং বলেছেন, দক্ষ হাতে খুঁটিনাটি থেকে শুরু করে বড় ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে হবে।বিজ্ঞান ও প্রযুক্তিতে সারা বিশ্বে চীনকে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন