News71.com
 International
 30 May 20, 12:09 PM
 354           
 0
 30 May 20, 12:09 PM

জার্মানীতে গীর্জায় ঈদের নামাজ আদায়॥ ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত

জার্মানীতে গীর্জায় ঈদের নামাজ আদায়॥ ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে করোনা মোকাবেলায় সফলতার পর এবার ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ জার্মানী। করোনায় দেশটির রাজধানীতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা যাতে ঈদের নামাজ আদায় ও ইবাদত করতে পারেন এজন্য খুলে দেয়া হয়েছে খ্রিস্ট সম্প্রদায়ের একটি গীর্জা।প্রাণঘাতী করোনার লকডাউনে জার্মানীর মসজিদগুলোতে নামাজ আদায় করতে যেতে পারছেন না মুসল্লিরা। বিশেষ করে বার্লিন শহরে বসবাসরতরা বেশি বিপাকে রয়েছেন। মুসলিমদের সমস্যার বিষয়টি বিবেচনা করে বার্লিনের খ্রিস্ট সম্প্রদায়ের এভাংগালিউম মার্থা গীর্জা খুলে দিয়েছে এর সার্বজনীন কমিটি।ফলে এখন মুসল্লিরা গীর্জার মূল মিলনায়তনে নামাজ আদায় করছেন। এতে দারুন খুশী ইমামসহ গীর্জায় নামাজ আদায় করতে আসা সর্বস্তরের মুসল্লিরা।গীর্জায় নামাজ আদায় করা এক মুসল্লি বলেন, আমি এই প্রথমবারের মত গীর্জায় নামাজ পড়লাম, সে এক দারুন অভিজ্ঞতা! বলে বোঝানো যাবে না।অপর এক হুজুর বলেন, দেখুন ইসলামে নামাজ কিংবা ইবাদত বন্দেগীর স্থান বিষয়ে কোন বিধি নিষেধ নাই। আপনি যেখানে সেখানে মহান আল্লাহকে ডাকতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন