News71.com
 International
 30 May 20, 09:03 PM
 352           
 0
 30 May 20, 09:03 PM

পাইলটের করোনা সনাক্ত॥ মাঝপথ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার দিল্লি- মস্কো ফ্লাইট  

পাইলটের করোনা সনাক্ত॥ মাঝপথ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার দিল্লি- মস্কো ফ্লাইট   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। চলমান পরিস্থিতি মোকাবেলায় লকডাউন অনেক দেশেই শিথিল করা হয়েছে। কিন্তু বিপদ পিছু ছাড়ছে না। এবার পাইলটের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মাঝপথ থেকে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো ফ্লাইট। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি দিল্লি ফিরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায় । এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ওই এ৩২০ প্লেনটিতে কোনো যাত্রী ছিল না। বন্দে ভারত মিশন অনুযায়ী, মস্কোতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আনতে প্লেনটি যাত্রা করে। উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছানোর পর আমাদের গ্রাউন্ড টিম জানতে পারে, ওই প্লেনের পাইলটদের মধ্যে একজন কোভিড পজিটিভ। তাৎক্ষণিকভাবেই প্লেনটিকে ফিরে আসতে বলা হয় । অবতরনের পর ওই ফ্লাইটের ক্রুদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং মস্কো থেকে ভারতীয় নাগরিকদের আনার জন্য অন্য একটি প্লেন পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা। করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন