News71.com
 International
 31 May 20, 11:34 AM
 356           
 0
 31 May 20, 11:34 AM

আফগানিস্তানে বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২ আহত ৪॥স্বরাষ্ট্র মন্ত্রণালয়  

আফগানিস্তানে বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ২ আহত ৪॥স্বরাষ্ট্র মন্ত্রণালয়   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও গাড়ির ড্রাইভার নিহত হয়েছেন। গতকাল শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে । আফগানিস্তানের খুরশিদ টেলিভিশন চ্যানেলের সংবাদ বিভাগের পরিচালক জাভেদ ফারহাদ বলেন, খুরশিদ টিভির ১৫ জন কর্মী ওই বাসে ছিলেন। বোমা বিস্ফোরণের পর ওই দুজন নিহত হয়েছেন। এদিকে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস)। হামলার বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, টেলিভিশনের ওই গাড়িটিকে উদ্দেশ্য করেই এই হামলাটি চালিয়েছে জঙ্গিরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন