
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকায় কোনভাবেই থামানো যাচ্ছে না করোনার সংক্রমণ। ব্রাজিলে শনিবার একদিনেই শনাক্ত হয়েছেন রেকর্ড ৩০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ৯শ।ব্রাজিল ও পেরুর পর আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে চিলিও। এছাড়াও, পেরুতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন রেকর্ড ৭ হাজারেরও বেশি মানুষ।ব্রাজিলে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় শনিবার একদিনেই শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৩০ হাজারের বেশি মানুষ। যা ছাড়িয়ে গেছে আগের সব হিসেব-নিকেশ। মারা গেছেন প্রায় ৯শ'। এতে উদ্বেগ বেড়েই চলেছে সাধারণ মানুষের মধ্যে।একজন বলেন, আমি আমার সন্তান ও পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। যদিও, নিজেদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। চেষ্টা করছি নিরাপদে থাকার। আশা করছি, ঈশ্বর আমাদের সহায় হবেন ব্রাজিলের পর আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে পাশের দেশ চিলিও। শনিবার, নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে করোনার পরিস্থিতির সবশেষ খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী।