
আন্তর্জাতিক ডেস্কঃ অক্সফোর্ড অভিধানে যুক্ত হলো নতুন শব্দ। ‘কোভিডিয়ট’ (covidiot)। অর্থাৎ কোভিড-১৯ প্রতিরোধ করার জন্য নির্ধারিত সামাজিক দূরত্বের বিধিবিধান না মেনে যে ব্যক্তি অন্যদের বিরক্তির কারণ হয়, তাকে বলা হয় ‘কোভিডিয়ট’।১৮৫৭ সালে শুরু হয় অক্সফোর্ড অভিধানের। প্রতি বছর গড়ে এই অভিধানে ১ হাজার শব্দ যোগ হয়। পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে অক্সফোর্ড নিয়ম করে অভিধানে কিছু নতুন শব্দ যোগ করে। আবার কিছু শব্দ বাদ দেয়। এভাবে প্রায় ১৬০ বছরে অক্সফোর্ড অভিধানে শব্দ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭৬টিতে। আবার এই সময়ে বাদ গেছে ৪৭ হাজার ১৫৬টি শব্দ।
https://www.oxfordlearnersdictionaries.com/us/definition/english/covidiot