
আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে অন্তত ১৯ জন জঙ্গি নিহত হয়েছে।উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে অভিযানটি চালানো হয় বলে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে।রোববার (৩১ মে) মিশরের সেনাবাহিনীর মুখপাত্র তামির এর-রিফাই এক বিবৃতিতে জানান, অভিযানে ১৯ জঙ্গি নিহত হওয়া ছাড়াও অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া অভিযান থেকে বেশকিছু অস্ত্র ও গোলাবারুদও আটক করা হয়েছে।এদিকে জঙ্গিবিরোধী এই অভিযানে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি বিমানবাহিনীও অংশ নিয়েছিলো বলে তিনি জানান।