News71.com
 International
 01 Jun 20, 11:56 AM
 375           
 0
 01 Jun 20, 11:56 AM

ভারতে পদত্যাগ করলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়॥  

ভারতে পদত্যাগ করলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। গত শনিবার রাতে তিনি নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ভারতের কলকাতাভিত্তিক গণমাধ্যম সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি কী কারণে পদত্যাগ করলেন, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি । এর আগে অনির্বাণকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ডেকে নিয়ে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়। তবে কী কারণে অণির্বান চট্টোপাধ্যায়কে থানায় তলব করা হয় সে বিষয়েও রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চাপে তাকে পদত্যাগ করতে হয়েছে। বর্তমানে বার্তা সম্পাদকের দায়িত্বে থাকা ঈশানী দত্ত রায় পত্রিকাটির নতুন সম্পাদক হতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া এবিপি আনন্দের সুমন দে ও সেমন্তী দে’র নামও শোনা যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন