News71.com
 International
 01 Jun 20, 12:04 PM
 335           
 0
 01 Jun 20, 12:04 PM

আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস॥ বুধবার আছড়ে পড়তে পারে ভারতের গুজরাট উপকুলে  

আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস॥ বুধবার আছড়ে পড়তে পারে ভারতের গুজরাট উপকুলে   

আন্তর্জাতিক ডেস্কঃ কিছুদিন আগেই ঘূর্ণিঝড়ে আম্ফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গ-ওড়িশা। ফের দেখা গেল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। এবার ভারতের পশ্চিম উপকূলে। গুজরাট ও মহারাষ্ট্রে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিল দেশটির আবহাওয়া অধিদফতর। গতকাল রবিবার (৩১ মে) দেওয়া পূর্বাভাসে কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত শক্তিশালী হচ্ছে। সেটি গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে বলে দুই রাজ্যকে সতর্ক করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সাম্প্রতিক অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে শুরু হয়ে গেছে আগাম প্রস্তুতিও। ইতিমধ্যেই দুই রাজ্যের মৎস্যজীবীদের আগামী ৫ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতরের সাইক্লোন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আরব সাগর ও লাক্ষাদ্বীপ এলাকায় দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য অঞ্চলে একটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবে এবং তার আরও ২৪ ঘণ্টার মধ্যে সেটি ‘সাইক্লোনিক স্টর্ম’ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেননিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তরের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ ৩ জুন সেটি আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন