News71.com
 International
 01 Jun 20, 12:12 PM
 344           
 0
 01 Jun 20, 12:12 PM

দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক॥  

দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। ওই দুই কর্মকর্তা ভুয়া ভারতীয় আইডেন্টি ব্যবহার করতো বলেও জানা গেছে । জানা যায়, দিল্লিতে পাক হাইকমিশনের ভিসা সেকশনের কর্মকর্তা আবিদ হোসেন এবং তাহির হোসেন ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়ে। দ্রুতই তাদেরকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করা হবে এবং দুই দিনের মধ্যে ভারত ছাড়তে বলা হবে। এর আগে ২০১৬ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আখতার নামে একজনকে স্পর্শকাতর ডক্যুমেন্টসহ ধরাপড়ার পর অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন