News71.com
 International
 01 Jun 20, 12:36 PM
 341           
 0
 01 Jun 20, 12:36 PM

ভারত সীমান্তে শক্তিশালী অস্ত্র মজুদ করছে চীন॥ বসে নেই ভারত ও  

ভারত সীমান্তে শক্তিশালী অস্ত্র মজুদ করছে চীন॥ বসে নেই ভারত ও   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সীমান্তে শক্তিশালী অস্ত্র মজুদ করছে চীন। তবে বসে নেই ভারতও। উভয় দেশের সেনাবাহিনী পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে ধীরে ধীরে ভারী অস্ত্র নিয়ে আসছে। সীমান্ত এলাকার কাছেই কামান এবং যুদ্ধের গাড়িসহ ভারী সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে । জানা গেছে , ওই এলাকায় বিগত ২৫ দিন ধরে উভয়পক্ষের মধ্যে সংঘাতের উত্তেজনাপূর্ণ পরিবেশ রয়েছে। চীন ও ভারত উভয় দেশ একদিকে যেমন সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা চালাচ্ছে। তেমনই একইভাবে ওই অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীই যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য নানা কাজ করছে । চীনা মিলিটারি সীমান্তের যে এলাকায় রয়েছে সেখান থেকে ভারতের অংশে ঢুকতে মাত্র কয়েকঘণ্টা লাগবে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের বিভিন্ন জায়গায় ভারতের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে চীন। সূত্র জানিয়েছে, চীনা সেনাবাহিনী লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের ঘাঁটিগুলোতে নানা যুদ্ধের গাড়ি ও ভারী যুদ্ধের সঞ্জাম নিয়ে এসেছে ।

ভারতীয় সেনাবাহিনীও চীনা বাহিনীকে টেক্কা দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এছাড়া আর্টিলারের মতো অস্ত্র ওই এলাকায় পাঠানো হয়েছে। ভারতীয় বিমান বাহিনীও ওই এলাকায় নিজেদের কড়া নজরে রেখেছে। ইতোমধ্যেই একাধিকবার মুখোমুখি হয়েছে ভারত-চীন। তবে ফিংগার ফোর অঞ্চলে বিশাল সংখ্যায় চীন সেনা শক্তি প্রদর্শন করে দুটি রাস্তা এবং লেকের রুটের ব্যবহারে ক্ষমতা কায়েম করার চেষ্টা করেছে, তবে তা সফল হয়নি ৷এদিকে, চীনকে কিছুটা হলেও কাবু করেছে ভারত। দেশের মাটির কোনওদিকেই চীন সেনাদের ঢুকতে না পারার সব ব্যবস্থা করা হয়েছে। সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন