
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে আলাপ করেছেন। রুশ সচিবালয় ক্রেমলিন জানিয়েছে, গতকাল সোমবার ফোনালাপে দুই নেতা জি-৭ সম্মেলন এবং বিশ্বের তেলের বাজার নিয়ে আলোচনা করেছেন । এদিকে নিজের ক্ষমতা বাড়াতে রাশিয়ায় সাংবিধানিক সংস্কারের ভোট আগামী পহেলা জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। গত ২২ এপ্রিল এই ভোট হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়। ভোটে পাশ করলে প্রেসিডেন্ট পুতিন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন ।