News71.com
 International
 02 Jun 20, 06:53 PM
 313           
 0
 02 Jun 20, 06:53 PM

করোনা এখনও আগের মতোই বিপজ্জনক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা এখনও আগের মতোই বিপজ্জনক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আগের মতোই বিপদজ্জনক। বিশ্বব্যাপী লকডাউন তুলে দেয়ার তাড়াহুড়োর মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, আমাদের আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা একটা মারাত্মক ভাইরাস। ভাইরাসটি হঠাৎ স্বেচ্ছায় শক্তিক্ষয় করে আগের তুলনায় দুর্বল হয়ে গেল এবং আগের থেকে কম মারাত্মক হয়ে গেল, এ ধরনের চিন্তাভাবনা একেবারেই ঠিক নয়।সম্প্রতি ইতালির এক প্রথম সারির চিকিৎসক দাবি করেন, সেদেশে আর করোনাভাইরাসের মারাত্মক প্রভাব নেই। ভাইরাসটির মারণ ক্ষমতা এখন আগের তুলনায় অনেকটা কম। একই সঙ্গে পরিমাণেও কম মিলছে রোগীদের নমুনায়।

ওই চিকিৎসকের কথায়, যদি সেভাবে বলতে হয়, তাহলে ইতালিতে এই ভাইরাসের আর অস্তিত্ব নেই। শেষ ১০ দিন যে লালারসের নমুনা আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দুই মাস আগের তুলনায় ভাইরাসটির পরিমাণ নেহাতই নগণ্য।অ্যালবার্টো জাংগ্রিলো নামের ওই চিকিৎসকের দাবিতে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটাবিশ্বের মতোই ইতালিতেও করোনাভাইরাস আগের মতই বিপজ্জনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন