News71.com
 International
 02 Jun 20, 10:28 PM
 398           
 0
 02 Jun 20, 10:28 PM

লিবিয়ায় মানবপাচার চ‌ক্রের অন্যতম হোতা হাজি কামাল কারাগারে॥

লিবিয়ায় মানবপাচার চ‌ক্রের অন্যতম হোতা হাজি কামাল কারাগারে॥

নিউজ ডেস্কঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে (৫৫) কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আবু সু‌ফিয়ান মোহাম্মদ নোমান হাজি কামালের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার (১ জুন) ভোরে র‌্যাব-৩-এর একটি দল গুলশান থানাধীন শাহজাদপুরের বরইতলা বাজার খিলবাড়ীরটেক এলাকা থেকে হাজী কামালকে আটক করে। মঙ্গলবার তা‌কে আদাল‌তে হা‌জির ক‌রে পাসপোর্ট আইনে করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। অপরদিকে আসা‌মিপ‌ক্ষে জা‌মিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক হাজি কামালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন