News71.com
 International
 03 Jun 20, 06:11 PM
 369           
 0
 03 Jun 20, 06:11 PM

বর্নবাদ বিরোধী বিক্ষোভ॥নিউইয়র্কে ৭ জুন পর্যন্ত রাত্রিকালীন কারফিউ

বর্নবাদ বিরোধী বিক্ষোভ॥নিউইয়র্কে ৭ জুন পর্যন্ত রাত্রিকালীন কারফিউ

আন্তর্জাতিক ডেস্কঃপুরো আমেরিকা জুড়ে চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকালে সহিংসতা ও লুটপাটের কারণে কারফিউ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার নগরীতে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বাড়িয়েছেন।ডি ব্লাসিও সাংবাদিকদের বলেন, আগামী রোববার পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টা নাগাদ কারফিউ বলবত থাকবে। ম্যানহাটনের কিছু নামীদামি দোকানে সোমবার দাঙ্গাকারীরা লুটপাট চালালে রাত ১১টা থেকে কারফিউ জারি করা হয়।এ ধরনেরই একটি দোকানের কাছেই ট্রাম্পের নিউইয়র্কের বাড়ি।

গতকাল মঙ্গলবার সকালে তিনি দুই দুইবার টুইটার করে স্থানীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান জানান।যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও ব্লাসিও বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩৬ হাজার সদস্যই এই অস্থিরতা ঠেকাতে পারবে।ন্যাশনাল গার্ড মোতায়েন বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দ্রুতই পদক্ষেপ নেব।এদিকে নিউইয়র্ক গভর্নর এন্ড্রু কওমো বলেছেন, ন্যাশনাল গার্ড প্রস্তুত রয়েছে। তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং গভর্নর ব্লাসিও লুটপাট বন্ধে কোন কাজ করছেনা বলেও অভিযোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন