News71.com
 International
 04 Jun 20, 06:31 PM
 405           
 0
 04 Jun 20, 06:31 PM

কোটিরও বেশি নমুনা পরীক্ষায় নতুন ৩০০ করোনা রোগী পেল চীন॥

কোটিরও বেশি নমুনা পরীক্ষায় নতুন ৩০০ করোনা রোগী পেল চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ যে শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে চীনের সেই শহর উহানের সকল বাসিন্দাকে পরীক্ষার পর খুব সামান্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গেল দুই সপ্তাহে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের পরীক্ষা শেষে উপসর্গহীন ৩০০ রোগী শনাক্ত হয়েছে। এর ফলে শহরটিতে করোনা সংক্রমণের ঝুঁকি নেই বলে মনে করছেন সেখানকার বিশেষজ্ঞরা।মঙ্গলবার উহানের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে বলেন, ১৪ মে থেকে ১ জুন পর্যন্ত এই শহরটি সব বাসিন্দার পরীক্ষা হয়েছে। এদের মধ্যে পজিটিভ রোগী পাওয়া গেছে ৩০০ জন। এদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।এটাকে বড় সাফল্য উল্লেখ করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারী পরিচালক ফেং জিজিয়ান বলেন, এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন