News71.com
 International
 05 Jun 20, 06:09 PM
 312           
 0
 05 Jun 20, 06:09 PM

করোনায় প্রাণহানিতে ইতালিকেও ছাড়িয়ে গেলো ব্রাজিল॥

করোনায় প্রাণহানিতে ইতালিকেও ছাড়িয়ে গেলো ব্রাজিল॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় প্রাণহানির দিক দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শীর্ষ থেকে শীর্ষে চলে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এরই মাঝে এ ভাইরাসে মৃতের সংখ্যায় ইতালিকে ডিঙিয়ে বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে চলে গেছে দেশটি। সরকারি হিসেবে ব্রাজিলে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৩৯ জন। অন্যদিকে ইতালিতে এখন পর্যন্ত এতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৬৮৯ জনের।শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় ব্রাজিল সরকার জানায়, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ১ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে সেখানে মৃত্যুসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৯। অন্যদিকে দেশটিতে ৬ লাখেরও বেশি মানুষকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরপরই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ব্রাজিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন