News71.com
 International
 07 Jun 20, 05:59 PM
 338           
 0
 07 Jun 20, 05:59 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিন ক্যালিফোর্নিয়ার ভয়াবহ আগুন॥

যুক্তরাষ্ট্রের দক্ষিন ক্যালিফোর্নিয়ার ভয়াবহ আগুন॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধ্বংস হয়ে গেছে ভবনটির ভেতরে অবস্থিত গুদামের বেশিরভাগ মালামাল।শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোর ৫টার দিকে টেক জায়ান্ট অ্যামাজনের কাঁচামাল সরবরাহকারী প্রতিষ্ঠানটির গুদামে আগুন লাগে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ভয়াবহ ওই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাণিজ্যিক ভবনটিতে। ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। দমকল বাহিনীর অন্তত ৬টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় পরে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার সময় ভবনটিতে শতাধিক কর্মী কর্মরত থাকলেও সবাই নিরাপদে বেরিয়ে যেতে পারে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন