
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে এবার সীমিত মুসল্লি নিয়েই হজের পরিকল্পনা করছে সৌদি সরকার। আজ সোমবার হজ পরিকল্পনার সঙ্গে জড়িতে সৌদি সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ। হজ উপলক্ষে সারাবিশ্ব থেকে ২৫ লাখ মুসলিম সৌদি আরব ভ্রমণ করেন । আগামী জুলাইয়ের শেষের দিকে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।