News71.com
 International
 08 Jun 20, 10:00 PM
 373           
 0
 08 Jun 20, 10:00 PM

করোনা উপসর্গ নিয়ে স্বেচ্ছায় বিচ্ছিন্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল॥  

করোনা উপসর্গ নিয়ে স্বেচ্ছায় বিচ্ছিন্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ গলা জ্বালা ও জ্বর নিয়ে স্বেচ্ছা বিচ্ছিন্ন রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার শারীরিক অসুস্থতার কারণে আগামি দিনে নির্ধারিত সব বৈঠক বাতিল করেছে দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়। ভারতীয় বার্তা সংস্থা বরাতে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। খবরে বলা হয়েছে, আজ রবিবার দুপুর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করেন কেজরিওয়াল। তারপর থেকে কারও সঙ্গে দেখা করেননি তিনি। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষা করা হতে পারে ।

এর আগে ওই দিন সকালেই করোনা শয্যা নিয়ে এক দীর্ঘ সাংবাদিক বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকে তিনি ঘোষণা দিয়েছিলেন, দিল্লির বেসরকারি হাসপাতালের করোনা শয্যা শুধু রাজ্যবাসীর জন্য। আগের দিন শনিবার করোনা শয্যা নিয়ে কালোবাজারি রুখতে নার্সিংহোমগুলোকে বার্তা পাঠিয়েছিলেন তিনি। প্রতিবারই মুখে মাস্ক পরে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে তাকে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, দিনপ্রতি গড়ে এক হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন দিল্লিতে। রাজ্যটির মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৯৮৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন