News71.com
 International
 09 Jun 20, 02:38 PM
 328           
 0
 09 Jun 20, 02:38 PM

সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের অর্ধেকই উপসর্গহীন॥

সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের অর্ধেকই উপসর্গহীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে এখন করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকের ক্ষেত্রেই কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন সরকারি ভাইরাস টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং।সোমবার (০৮ জুন) তিনি রয়টার্সকে জানান, এটি উদঘাটন হওয়াতেই সরকার লকডাউনের বিধিনিষেধ খুবই ধীরে শিথিল করছে। লরেন্স বলেন, আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি লক্ষণযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে।গত দুই সপ্তাহে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ৬ হাজার ২৯৪ জন, যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক। দেশটিতে এখন পর্যন্ত ৩৮ হাজার জন আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়েছে।কিছু বিশেষজ্ঞ বলছেন, উপসর্গ দেখা না দিলেও আক্রান্ত কেউ ভাইরাস ছড়িয়ে দিতে পারে বলে মহামারিটি নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের।লরেন্স জানান, অ্যাসিম্পটমেটিক আক্রান্তদের ভাইরাস ছড়িয়ে দেওয়ার সুযোগ কম কারণ তারা কাশি বা হাঁচি দেন না। তবে সিঙ্গাপুরে অ্যাসিম্পটমেটিক সংক্রমণের ঘটনা ঘটেছে, বিশেষ করে যেসব আক্রান্তরা কাছাকাছি বসবাস করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন