
আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে শাস্তি দিতে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন ইস্যুতে কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । গতকাল সোমবার একটি সূত্র বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। তবে কবে নাগাদ প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন তা জানাননি ঐ সূত্র। উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।