News71.com
 International
 09 Jun 20, 02:39 PM
 327           
 0
 09 Jun 20, 02:39 PM

আফগান সরকার তালেবানদের মধ্যকার শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের আলোচনা॥  

আফগান সরকার তালেবানদের মধ্যকার শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের আলোচনা॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ ও পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। গত রবিবার ইসলামাদে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে পৃথক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের অস্ত্রবিরতি ঘোষণা করে তালেবান। অস্ত্রবিরতি শেষ হওয়ার পর আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হলে তালেবানদের দায়ী করা হয়। এছাড়া তালেবান অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলাও চালানো হয়েছে। তবে কোনও পক্ষই গত ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি ।

গত রবিবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মার্কিন দূতের বৈঠকের বিষয়ে সোমবার মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনা সামনে রেখে ঈদুল ফিতরের অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের গতি আসার পাশাপাশি সহিংসতা কমে আসায় সন্তোষ প্রকাশ করেন তারা।’ তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেন মার্কিন দূত। পাকিস্তান সেনা কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, আলোচনায় পাকিস্তানে থাকা ২০ লাখের বেশি আফগান শরণার্থী ও দুই দেশের মধ্যকার আড়াই হাজার কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনাও স্থান পায়। গত ফেব্রুয়ারিতে দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে তালেবান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন