
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে মহাবিপর্যয় নামিয়ে এনেছে করোনাভাইরাস। এর বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী শুধু ব্যাপক প্রাণহানিই হচ্ছে না, বিশ্ব অর্থনীতেও ফেলেছে ভয়াবহ প্রভাব। তারই জের ধরে এবার ব্রিটিশ পেট্রোলিয়াম (BP) থেকে ১০,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন। ২০২০ সালের শেষেই ১০ হাজার কর্মীকে ছেঁটে ফেলবে ব্রিটেনের জ্বালানি তেল ও গ্যাস সংস্থাটি। গতকাল সোমবার বিপি-র পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে ।
ব্রিটিশ পেট্রোলিয়াম (British Petroleum)-এর পদস্থ এক কর্মকর্তা জানান, এই মুহূর্তে তাঁদের ৭০,১০০ কর্মী রয়েছেন। গ্লোবাল এই ওয়ার্কফোর্সের ১৫% তাঁরা কমিয়ে আনবেন। অর্থাৎ, ১০ হাজারের মতো কর্মীকে ছেঁটে ফেলতে হবে। সংস্থার বক্তব্য, করোনাভাইরাসকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির জন্যই তাঁদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, ফ্রন্টলাইন অপারেশনাল কর্মীদের কারও কাজ যাবে না। লোকবল কমাতে অফিস-নির্ভর বরিষ্ঠ কর্মীদেরই চাকরি যাবে।