News71.com
 International
 09 Jun 20, 02:39 PM
 375           
 0
 09 Jun 20, 02:39 PM

যৌন পাচার চক্রের তদন্তের অংশ হিসেবে এক ব্রিটিশ রাজপুত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র॥  

যৌন পাচার চক্রের তদন্তের অংশ হিসেবে এক ব্রিটিশ রাজপুত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যৌন পাচার চক্রের অপরাধ তদন্তের অংশ হিসেবে এই অনুরোধ জানানো হয়েছে। মার্কিন কোটিপতি জেফ্রি এপস্টেইন এক সময় ওই চক্র পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আছে ব্রিটিশ রাজপুত্রের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রিন্স অ্যান্ড্রুকে জিজ্ঞাসাবাদ করার আবেদনটি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নির কার্যালয় ।

কম বয়সী শিশুদের দিয়ে যৌন ব্যবসা ও ষড়যন্ত্রের অভিযোগের বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় গত বছরের আগস্টে মার্কিন কারাগারে আত্মহত্যা করেন কোটিপতি জেফ্রি এপস্টেইন। তার সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে গত বছর রাজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রিন্স অ্যান্ড্রু। গতকাল সোমবার প্রিন্স অ্যান্ড্রুর আইনজীবী দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বিচার বিভাগ আশ্বস্ত করেছিল যে এপস্টেইনের অপরাধ তদন্তের ক্ষেত্রে ব্রিটিশ রাজপুত্রকে লক্ষ্যবস্তু বানানো হবে না। আর প্রত্যক্ষদর্শী হিসেবে এই বছর অন্তত ৩ বার মার্কিন কর্তৃপক্ষকে সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।’ তবে প্রিন্স অ্যান্ড্রুকে মার্কিন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার বিষয়ে বাকিংহাম প্যালেস কিংবা ব্রিটিশ স্বরাষ্ট্র দফতর এখনও কোনও মন্তব্য করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন