News71.com
 International
 10 Jun 20, 11:20 AM
 409           
 0
 10 Jun 20, 11:20 AM

মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট॥

মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব-আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা আর নেই। ৫৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন তিনি। দেশটির সরকারের এক বিবৃতির ভিত্তিতে গতকাল মঙ্গলবার (০৯ জুন) রাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবৃতিতে জানানো হয়, অসুস্থতাবোধ করায় গত শনিবার (০৬ জুন) প্রেসিডেন্ট ‍কুরুনজিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। তবে সোমবার (৮ জুন) হঠাৎ কার্ডিয়াক অ্যাটাক করলে চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি। ২০১৫ সালে বুরুন্ডির ক্ষমতায় আসেন তিনি। ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত আগস্টে তার মেয়াদ শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন