News71.com
 International
 12 Jun 20, 10:08 AM
 359           
 0
 12 Jun 20, 10:08 AM

আজাদ কাশ্মীর থেকে একের পর এক পাকিস্তানের আর্মি পোস্ট উড়িয়ে দিল ভারত

আজাদ কাশ্মীর থেকে একের পর এক পাকিস্তানের আর্মি পোস্ট উড়িয়ে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক পাকিস্তানের আর্মি পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনী সূত্রে, খবরপাক অধিকৃত কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা একাধিক পোস্ট উড়িয়ে দিয়েছে ভারত। কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে এদিন ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাকিস্তান। তাই, এইভাবে জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় শহিদ হয়েছেন ভারতীয় জওয়ান কায়েক হরচরণ সিং। রাজৌরির বাসিন্দা এক পুলিশকর্মীও আহত হয়েছেন, যিনি ছুটিতে নিজের বাড়িতে ছিলেন। এরপরই ভারতীয় সেনা জবাব দিতে শুরু করে। কাহালিয়ান নালি সামহানি সেক্টরে পাকিস্তানি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। ভারতের গুলিতে পাক আর্মি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

জানাগেছে গত বুধবার রাতে পাকিস্তান কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। মাঞ্জাকোট সেক্টরে রাত ১০টা ২০ নাগাদ, কেরি সেক্টরে রাত ১০টা ৪০ নাগাদ, বালাকোট সেক্টরে রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ, ক্যারোল মইত্রান সেক্টরে রাত ১০টা ৫০ নাগাদ সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ পুঞ্চ জেলার পুঞ্চের মানকোট সেক্টরে ভারতীয় সেনা ছাউনিকে লক্ষ্য করে গোলা-গুলি চালাতে থাকে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। সূত্রের খবর, এ দিন সকালে বিনা প্ররোচনায় পুঞ্চের মানকোট সেক্টরে ভারতীয় সেনা চাউনিকে লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছুড়তে থাকে পাকসেনা। মর্টারশেল ফাটানোর পাশাপাশি লাইন অফ কন্ট্রোলে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন