News71.com
 International
 14 Jun 20, 11:40 AM
 380           
 0
 14 Jun 20, 11:40 AM

আমার দেশের রাস্তায় বর্ণবাদীদের কোন জায়গা নেই ॥ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন  

আমার দেশের রাস্তায় বর্ণবাদীদের কোন জায়গা নেই ॥ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন   

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, বর্ণবাদীদের যুক্তরাজ্যের রাস্তায়ও জায়গা দেওয়া যাবে না। গতকাল শনিবার এক টুইট বার্তায় এমন ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাস্তায় কোনও জায়গা নেই বর্ণবাদী গুণ্ডাদের। পুলিশের উপর যেই আক্রমণ করবে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে । বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী, সুদূর ডানপন্থী বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসভাগুলোকে বিকৃত করে সহিংসতায় রুপ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন