
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস তান্ডব চালাচ্ছে চিলিতেও। তারই জের ধরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ গতকাল শনিবার পদত্যাগ করেছেন। তার পরিবর্তে একাডেমিশিয়ান ও মেডিক্যাল ডাক্তার অস্কার এনরিক প্যারিসকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, ‘নতুন স্বাস্থ্যমন্ত্রীর প্রথম মিশন হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। তবে তাকে পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়েও কাজ করতে হবে। দায়িত্ব ছাড়ার আগে শনিবার শেষবারের মতো সংবাদ সম্মেলনে আসেন মানালিচ। চিলিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি।