News71.com
 International
 14 Jun 20, 11:57 AM
 387           
 0
 14 Jun 20, 11:57 AM

করোনার মধ্যেই চীনের একটি হাইওয়ের উপর ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ১০ আহত ১১৭  

করোনার মধ্যেই চীনের একটি হাইওয়ের উপর ভয়াবহ বিস্ফোরণ ॥ নিহত ১০ আহত ১১৭   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে থাবায় যখন দিশেহারা, তখন চীনে ঘটল ভয়াবহ বিস্ফোরণর ঘটনা। এত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১১৭ জন। একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। গতকাল শনিবার চীনের একটি হাইওয়ের উপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে ।

বিস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্ফোরণের পর। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে। চীনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলো গিয়ে পড়ছে আশেপাশে থাকা বাড়িঘরের ওপর ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন