
আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে দুই বছর এবং ছয় বছরের দুই শিশুকে পাঁচতলা থেকে ফেলে দিলেন এক ব্যক্তি। আরেক শিশুকেও ফেলে দেয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনও ভাবে রেলিংয়ে আটকে প্রাণে বেঁচে যায় সে।রোববার কলকাতার বড়বাজার থানা এলাকায় এই ঘটনাটি ঘটে।পুলিশের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দুবছরের শিশু শিভম সাউয়ের মৃত্যু হয়েছে। আর ছয় বছরের বিশাল সাউয়ের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর অভিযুক্ত শিবকুমার গুপ্তকে আটক করে জেরা করছে পুলিশ।প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ দিন আগে শিবকুমার গুপ্তর সঙ্গে মৃত শিশুর বাবার গণ্ডগোল হয়। তারই জেরে এদিন বিকেলে শিভম ও বিশালকে বারান্দা থেকে নীচে ফেলে দেন শিবকুমার। পাঁচতলায় একাধিক পরিবার বসবাস করে। বিকেলে কয়েকটি শিশু খেলছিল পাঁচতলার বারান্দায়। তাই নিয়েই গণ্ডগোল শুরু হয়। সেই সময় শিবকুমার হঠাৎই শিভম ও বিশালকে রেলিংয়ের উপর দিয়ে ফেলে দেন।