News71.com
 International
 15 Jun 20, 09:38 PM
 415           
 0
 15 Jun 20, 09:38 PM

ইরাকের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাল তুরস্ক॥  

ইরাকের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাল তুরস্ক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তুরস্ক। একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি লক্ষ্যবস্তুতে আঘাত আনে তুরস্কের জঙ্গি বিমান। আজ সোমবার (১৫ জুন) তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, পিকেকে কুর্দি গেরিলাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে 'অপারেশন ক্ল-ঈগল' শুরু হয়েছে এবং আমাদের জঙ্গি বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।' আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দেহভাজন কুর্দিদের কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয় ।

তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গি বিমানগুলো উড়ে গিয়ে উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। তুর্কি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে। তুরস্কের সামরিক বাহিনী নিয়মিতই দেশের ভেতরে ও ইরাকের উত্তরাঞ্চলে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে আন্দোলনরত কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে। পিকেকে গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলে গণ্য এবং ১৯৮৪ সাল থেকে এ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন