News71.com
 International
 16 Jun 20, 06:20 PM
 349           
 0
 16 Jun 20, 06:20 PM

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ বর্ণবাদ নিয়ে বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলোয়াড়দের প্রতিবাদমূলক কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, জাতীয় সঙ্গীতের সময় হাঁটু গেড়ে বসলে ফুটবল কিংবা রাগবির কোনো ম্যাচই দেখবেন না। তবে, প্রেসিডেন্টের কথার তোয়াক্কা করছেনা দেশটির রাগবি ফেডারেশন। বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সমর্থন দিতে চান বলে জানিয়েছেন জাতীয় রাগবি লিগের কমিশনার। করোনাভাইরাস ছাপিয়ে আমেরিকা-ইউরোপে আলোচনার শীর্ষে বর্ণবাদ। বহুকালের জমানো ক্ষোভ যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর আবারো ফুঁসে উঠেছে। এবার যা আরও তীব্র। সব অঙ্গণের মানুষের অংশগ্রহণে উত্তাল বিশ্ব। মার্কিনিরা নেমেছে রাস্তায়। বিপাকে ট্রাম্প সরকার। বর্ণবাদ বিরোধী আন্দোলে শামিল ক্রীড়াঙ্গণও।

যুক্তরাষ্ট্র তো বটেই, ইউরোপীয় ফুটবলাররাও ম্যাচ কিংবা অনুশীলন সবখানে করছেন প্রতীকী প্রতিবাদ। সমর্থন দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন ক্রিকেট-টেনিসের তারকারা। হাঁটু গেড়ে বসে যেনো ফ্লয়েডের ওপর পুলিশি অত্যাচারের দৃশ্যায়ন করেন অ্যাথলিটরা।বিশ্ব যতোই উত্তাল থাকুক, ডোনাল্ড ট্রাম্পের যায় আসেনা। নতুন টুইট বার্তায় আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার মাঠে প্রতিবাদ তার চোখে অপরাধ। দেশের প্রতি অবমাননাকর। তাই ফুটবল-রাগবি আপাতত বয়কট করছেন বলে জানিয়েছেন তিনি।যদিও ট্রাম্পের কড়া কথায় মাথা ঘামাচ্ছেনা রাগবি ফেডারেশন। জাতীয় রাগবি লিগের কমিশনার পরিস্কার জানিয়ে দিয়েছেন, বর্ণবাদ বিরোধী আন্দোলনে সমর্থন পাবে খেলোয়াড়রা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন