
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনা ভাইরাস থেকে সেরে উঠলেও এখনো ঘ্রাণশক্তি ফিরে পাননি। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের সঙ্গে সাক্ষাতকালে নিজেই এমনটি জানিয়েছেন প্রিন্স চার্লস । এক প্রতিবেদনে বলা হয়, গ্লোচেস্টারশায়ার রয়্যাল হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ২ মিটার দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস নিয়ে নিজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন প্রিন্স চার্লস। এ সময় প্রিন্স চার্লসের সঙ্গে তার স্ত্রী ক্যামেলিয়াও ছিলেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মী জেফ মিলস বলেন, সে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনিয়েছে । সে এও জানিয়েছেন যে সে এখনো ঘ্রাণ এবং স্বাদ পান না। গত মার্চ মাসে যুক্তরাজ্যে যখন করোনার প্রকোপ চলছিল তখনই প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত হয়। তবে মৃদু উপসর্গ দেখা দেয়ায় অল্প সময়ের মধ্যেই করোনা থেকে সেরে উঠেন তিনি ।