
আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে ৪ বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। পাকিস্তানের সশস্ত্রবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার এক বিবৃতিতে বলেছেন, নিয়ন্ত্রণ রেখার নিখিয়াল ও বাগসার এলাকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব গোলা ছোড়া হয় । তিনি বলেন, নিখিয়াল ও বাগসার সেক্টরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহতদের মধ্যে এক নারী রয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। মুখপাত্র আরও জানান, ভারতীয় গুলির জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে ।