
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প।সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার নতুন বইয়ে এ কথা জানিয়েছেন। ‘দ্যা রুম, হয়ার ইট হ্যাপেন্ড’ শিরোনামের বইয়ে বোল্টন বলেন, চীন যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয় করুক এটা চেয়েছিলেন ট্রাম্প। যাতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয় সুনিশ্চিত হবে।গেল জানুয়ারি মাসে বইটি থেকে ট্রাম্পকে নিয়ে বেশ কয়েকটি লেখা বাদ দিতে বলেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি বইটি প্রকাশে বাঁধাও দেয়া হয়।অবশেষে চলতি জুন মাসের ২৩ তারিখে এটা প্রকাশ পাচ্ছে।