News71.com
 International
 18 Jun 20, 06:58 PM
 358           
 0
 18 Jun 20, 06:58 PM

মানবিক ছিনতাইকারী॥ যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিয়ে বুকে টেনে নিল অপরাধি স্বয়ং

মানবিক ছিনতাইকারী॥ যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিয়ে বুকে টেনে নিল অপরাধি স্বয়ং

আন্তর্জাতিক ডেস্কঃ এই ঘটনা দেখে অনেকেই অবাক হয়েছেন। পাকিস্তানের এক ডেলিভারি বয় খাবার ডেলিভারি করতে যায়। আর তখনই ঘটে সেই অঘটন। দু’জন দুস্কৃতী বাইক চালিয়ে হামলা করে ওই যুবকের ওপর। অস্ত্রের মুখে কেড়ে নেয় মোবাইল ফোন, গাড়ির চাবি ও টাকাসহ তার কাছে থাকা সব দামি সামগ্রী । আর কেড়ে নেওয়ার পর ওই ডেলিভারি বয় সেখানেই দাড়িয়ে কাঁদতে থাকে। কিন্ত এরপরই ঘটলো এক বিরল ঘটনা। ডেলিভারি বয়ের চোখের পানি আর আকুতি দেখে গলে গেল ছিনতাইকারীর মন। চুরি করা সামগ্রী ফিরিয়ে দিল তারা। শুধু তাই নয় জড়িয়ে ধরলো ডেলিভারি বয়কে। এই ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন