News71.com
 International
 18 Jun 20, 09:34 PM
 367           
 0
 18 Jun 20, 09:34 PM

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১২০০জনের॥ তবুও জীবিকার তাগিদে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১২০০জনের॥ তবুও জীবিকার তাগিদে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আবারও করোনায় একদিনে ১২শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩১ হাজার। এর মধ্যেই, পর্যায়ক্রমে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টার অংশ হিসেবে দেশটিতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অন্যদিকে, মেক্সিকোতে একদিনে মারা গেছেন প্রায় ৮শ' মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে পেরুতেও।যুক্তরাষ্ট্রের পরই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। এতকিছুর পরও লকডাউন শিথিলের পর থেকেই অব্যাহত রয়েছে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা। রিও ডি জেনিরোসহ অধিকাংশ শহরেই খুলতে শুরু করেছে বাজারঘাট ও দোকানপাট।একজন বলেন, করোনার কারণে মানুষের আয় নেই বললেই চলে। তাই মানুষ অনেকটা বাধ্য হয়েই কাজে ফিরেছে। তবে, নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই আমাদেরকে কাজ করে যেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন