
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছেন। তবে এটি সঠিক সংখ্যা নয় বলছে বিবিসির একটি গবেষণা।বিবিসি বলছে, অন্তত আরও ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে, মৃতের তালিকা থেকে যা বাদ পড়েছে।বিশেষজ্ঞদের মতে, দুর্বল ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাসহ নানা কারণে এসব মানুষের নাম লিপিবদ্ধ হয়নি। এক দেশের সঙ্গে আরেক দেশে করোনায় মৃত্যুর প্রকৃত হিসাব তুলনা করা কঠিন ব্যাপার। কতো মানুষের পরীক্ষা করা হলো, হাসপাতালে কত মানুষের মৃত্যু ঘটল, হাসপাতালের বাইরে কতজন মানুষ মারা গেল-এসব তথ্যের স্বচ্ছতার ওপরে প্রকৃত হিসাব যাচাই-বাছাই করা সম্ভব।তবে অন্তত ২৭টি দেশের তথ্য যাচাই করে দেখা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে এ মহামারিতে সেসব দেশে মৃত্যুর সংখ্যা এবং হার বেশি।
বিশ্বব্যাপী নানা দেশের সরকার যে তথ্য দিচ্ছে তার চেয়ে আসল মৃত্যুর সংখ্যা অনেক বেশি।যুক্তরাজ্যে অন্য বছরের তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে।দীর্ঘদিন ধরে লন্ডনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওয়েস্ট মিডল্যান্ড, নর্থ ওয়েস্টসহ অনেক এলাকায় অন্যান্য সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজারের কিছু বেশি।