News71.com
 International
 19 Jun 20, 12:56 PM
 355           
 0
 19 Jun 20, 12:56 PM

যুক্তরাষ্ট্রে আর কোন লকডাউন হবে না ॥ প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আর কোন লকডাউন হবে না ॥ প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার তাণ্ডবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ বেড়েছে টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে। তারপরও যুক্তরাষ্ট্রে আর লকডাউন ঘোষণা করা হবে না বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এক সাক্ষাৎকারে গত বুধবার ট্রাম্প বলেছেন, ‘আমরা আবার দেশ বন্ধ করবো না। আমাদের তা করার দরকার পড়বে না।’  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ৬৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন