News71.com
 International
 19 Jun 20, 01:02 PM
 334           
 0
 19 Jun 20, 01:02 PM

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত॥

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের বিমানবাহিনীকে আরও শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিল ভারত৷ ১২টি সুখোই ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল ভারতীয় বিমান বাহিনী৷ ইন্ডিয়ান এয়ারফোর্স ইতিমধ্যেই ওই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে কেন্দ্রীয় সরকারকেও প্রস্তাবপত্র পাঠিয়ে দিয়েছে দেশটির বিমান বাহিনী। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, প্রস্তাবটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে গিয়েছে৷ আগামী সপ্তাহের মধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ওই প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

 

প্রস্তাবপত্রে বলা হয়েছে, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার পাশাপাশি MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। সরকারকে পাঠানো বিমান বাহিনীর প্রস্তাবে এও বলা হয়েছে, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি না হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন