News71.com
 International
 19 Jun 20, 01:06 PM
 352           
 0
 19 Jun 20, 01:06 PM

২৪ ঘন্টা না পেরোতেই নিউজিল্যান্ডে আবারও ভয়ঙকর ভূমিকম্প॥

২৪ ঘন্টা না পেরোতেই নিউজিল্যান্ডে আবারও ভয়ঙকর ভূমিকম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২৪ ঘন্টা না পেরোতেই আবারো ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। আজ শুক্রবারে ভোররাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলের গিসবর্ন উপকূলে  ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৭.৪ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। আজ শুক্রবার স্থানীয় সময় রাত ১২.৪৯ মিনিটে  তীব্র কম্পন অনুভূত হয়। উত্তর দ্বীপের পূর্ব উপকূল জুড়ে প্রচন্ড শব্দ হয়। গিসবর্ন উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত করে। ভূ-গর্ভস্থ গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আর এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই বলে বলছে জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা ।

 

এর আগে নিউজিল্যান্ডের উত্তর অংশে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা দেড়টায় ৭.৪ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। এ থেকেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে নিউজিল্যান্ড ও তার পার্শ্ববর্তী পর্যটন হটস্পট ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি হয়েছে। দ্য প্যাসিফিক সুনামি সতর্ককারী সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিজি, কার্মাদেক দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া, নাইয়ু, টোঙ্গা ও ভানুয়াতে সুনামি হতে পারে। দ্য মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা বলছে, গতকাল ১৮ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডের অপোটিকি শহর থেকে ৬৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন