News71.com
 International
 19 Jun 20, 09:18 PM
 356           
 0
 19 Jun 20, 09:18 PM

কাতারে আক্রান্ত কমলেও বাডছে মৃত্যুহার॥

কাতারে আক্রান্ত কমলেও বাডছে মৃত্যুহার॥

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে কমতে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে মৃতের সংখ্যা সেভাবে কমছে না। বুধবার (১৭ জুন) আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন ১৩ বাংলাদেশি। এদিকে কর্মহীন প্রবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন কমিউনিটির শীর্ষ অনেক নেতা। এতে কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। কাতারে বাংলাদেশি কমিউনিটির অনেক নেতাকর্মী এখন করোনায় আক্রান্ত। এতে প্রবাসীদের মধ্যে কাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ইতোমধ্যে নতুন করে আরও একজনের মৃত্যুর খবরও মিলেছে।কাতার প্রবাসীরা জানান, বাংলাদেশি প্রবাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে আমরা অনেক ভয় ভীতিতে আছি। কমিউনিটি নেতারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সব প্রবাসী বাংলাদেশিকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার।কাতার বাংলাদেশ কমিউনিটির দিদারুল আলম আরজু জানান, বাংলাদেশি প্রবাসীদের আরও সচেতন হতে হবে। এবং কাতারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন