News71.com
 International
 19 Jun 20, 11:25 PM
 346           
 0
 19 Jun 20, 11:25 PM

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক আহ্বান॥

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক আহ্বান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তের লাদাখে ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শুক্রবার বিকাল ৫টায় এই বৈঠক শুরু হবে। এতে অন্তত ২০টি রাজনৈতিক দল উপস্থিত হতে সম্মতি দিয়েছে। খবরে বলা হয়েছে, ভার্চুয়াল এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা যোগ দেবেন ।

 

সূত্র জানায়, সাবেক বিজেপি প্রধান রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবগুলো দলের নেতাদের বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। কিন্তু আম আদমি পার্টি ও আরজেডির মতো দলগুলো আমন্ত্রণ পায়নি জানানোর পর সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই বৈঠকে শুধু জাতীয় দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এক্ষেত্রে যেসব দলের লোকসভায় ন্যূনতম পাঁচজন এমপি রয়েছেন তাদেরকে বিবেচনা করা হয়েছে। গত ১৫ জুন লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষে কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তাসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহতের ঘটনায় এই বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় লিখেছে, ভারত-চীন সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ১৯ জুন বিকাল ৫টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভার্চুয়াল এই বৈঠকে বেশ কয়েকটি দলের প্রধান অংশগ্রহণ করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন