
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও ভারতের মধ্যে লাদাখ নিয়ে সংঘাত আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। চলমান সংঘাতের জেরে এবার উত্তেজনাপূর্ণ গলওয়ান উপত্যকায় যুদ্ধবিমান নামাতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এর আগে, গত সোমবার লাদাখে চীনা সেনাদের হামলায় ভারতের ২৩ সেনা নিহত হওয়ার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের দুই দিনের বৈঠকেও কোনো সুরাহা আসেনি ।
এরই মাঝে দু’দিনের ঝটিকা সফরে গিয়ে লে ও শ্রীনগরের বিমানবাহিনী ঘাঁটি পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন ভারতের এয়ার ফোর্সের প্রধান আর কে এস ভাদুরিয়া। তারপরই শুরু হয়েছে বিমানবাহিনীর এ তৎপরতা। অন্যদিকে বিমানবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ফরওয়ার্ড বিমানবাহিনীর সদস্যকে ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করে প্রস্তুত করে রাখা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। গত সোমবার রাতে লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ভারতের ২০ বিমান সেনার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন আরও ৫৮ জন। তারপর থেকেই গলওয়ান উপত্যকার পরিস্থিতি তপ্ত ।