News71.com
 International
 21 Jun 20, 10:43 AM
 713           
 0
 21 Jun 20, 10:43 AM

ভারত সীমান্তে সামরিক ক্যাম্প স্থাপন করছে নেপালে॥ তৈরি হচ্ছে হেলিপ্যাড  

ভারত সীমান্তে সামরিক ক্যাম্প স্থাপন করছে নেপালে॥ তৈরি হচ্ছে হেলিপ্যাড   

আন্তর্জাতিক ডেস্কঃ লাদাখ সীমান্তে ভারত-চীনের মধ্যে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে তখনই এবার ভারত সীমান্তে হেলিপ্যাড নির্মাণ ও সামরিক ক্যাম্প স্থাপন করছে নেপাল সেনাবাহিনী। যার ফলে ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেল। এর আগে নেপাল ভারতের সাথে বিতর্কিত ভূখণ্ড লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় এই দু'দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে।

গত ১২ জুন বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত ও দুইজন গুরুতর আহত হয়। এ ছাড়া একজন ভারতীয়কে আটক করে নেপালের সীমানা চৌকিতে নিয়ে যাওয়া হয়। এরপরই গত ১৪ জুন ভারতের উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের দাবি করে এক নতুন মানচিত্র দেশটির সংসদে পাশ করে নেপাল সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন