News71.com
 International
 21 Jun 20, 10:45 AM
 681           
 0
 21 Jun 20, 10:45 AM

উত্তেজনা বাড়ছে সীমান্তে॥ ভারতের সড়ক নির্মাণের জবাবে এবার সীমান্ত ঘেষে রেলপথ বানাচ্ছে চীন  

উত্তেজনা বাড়ছে সীমান্তে॥ ভারতের সড়ক নির্মাণের জবাবে এবার সীমান্ত ঘেষে রেলপথ বানাচ্ছে চীন   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। কারন ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। এসবের মাঝেই তিব্বতের মধ্যে দ্রুত গতিতে রেলপথ নির্মাণ করছে চীন। যা ২০২১ সালের মধ্যে শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে সে দেশের সরকার। আর এই রেলপথ তৈরি হয়ে গেলে তা ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকাকে ছুঁয়ে যাবে। যা নিয়ে নতুন করে মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের ।

জানা গেছে, চলতি মাসের মধ্যেই চীনের নিজস্ব একটি সংস্থা এই রেললাইন তৈরির কাজ অনেকটাই সেরে ফেলেছে। তৈরি হয়ে গেছে রেলব্রিজ। তিব্বতের ইয়ারলুং তাসানজোংপ এবং সিয়াং অঞ্চলের মধ্যে দিয়ে এই রেলব্রিজ নির্মাণ করা হচ্ছে। তিব্বতের যেখান থেকে ব্রহ্মপুত্র নদ শুরু হয়েছে। আর সেখান থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে ভারতের এই রাজ্য নিয়ে ফের নতুন করে বিবাদের শঙ্কা দেখা দিচ্ছে। কারণ, এর আগেও চীন বহুবার অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে এসেছে ।

এদিকে চীনের তিব্বত থেকে বিস্তৃত প্রায় ৪৩৫ কিমি এই রেলপথ সংযুক্ত করবে দক্ষিণ তিব্বতের লাসাং, লিংঝি এবং নায়িংগেছি। বিশেষজ্ঞদের দাবি, ভারতের অরুণাচল প্রদেশের সীমানা ঘেষা এই রেললাইনকে দ্বৈতভাবে ব্যবহার করতে চায় চীন। কারণ সীমান্ত এলাকার সড়ক পথের বদলে রেলপথ ব্যবহার করে ভারতের ভিতরে সহজেই চীনের সামরিক এবং বেসামরিক কাজকর্ম হতে পারবে। আর এই অরুণাচল প্রদেশকে চীন এখনও দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন