
আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের রিড়িংয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, ঘটনার পরপরই এক লিবিয়ান ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ এ ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে। গতকাল শনিবার বিকাল ৭টায় ফোর্বারি গার্ডেন নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়েছেন ।