News71.com
 International
 21 Jun 20, 11:06 AM
 388           
 0
 21 Jun 20, 11:06 AM

জাপানের আমামি আইল্যান্ডের কাছে দেখা মিলল সন্দেহজনক সাবমেরিনের॥  

জাপানের আমামি আইল্যান্ডের কাছে দেখা মিলল সন্দেহজনক সাবমেরিনের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের আমামি আইল্যান্ডের কাছে সন্দেহজনক সাবমেরিন দেখা গেছে। গত ১৮ জুন জাপানের উপকূলে ওই সাবমেরিন চিহ্নিত করে জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স। কয়েকদিন আগে এটি জাপানের ইওকোটো জিমা আইল্যান্ডের কাছে দেখা গিয়েছিল বলে জানা গেছে। জাপানেরর প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ওই সাবমেরিন সম্পর্কে সব ধরনের তথ্য সংগ্রহ করতে বলেছেন ।

জানা গেছে ১৮ তারিখে, ওই সাবমেরিন দেখা যায়। ২০ তারিখে জানা যায়, জাপানের জলসীমা পার করে এসেছে ওই সাবমেরিন। জাপান জানিয়েছে, সাবমেরিন দেখার পরই Kawasaki P-1 মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট, Lockheed P-3 অ্যান্টি সাবমেরিন, মেরিটাইম সারভিলিয়েন্স প্লেন ও তিনটি প্যাট্রল শিপ ছুটে যায় ঘটনাস্থলে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন