News71.com
 International
 21 Jun 20, 06:46 PM
 626           
 0
 21 Jun 20, 06:46 PM

আবারো করোনা পরীক্ষা কমিয়ে দেবার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আবারো করোনা পরীক্ষা কমিয়ে দেবার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণের শঙ্কা উপেক্ষা করেই মহামারী শুরুর পর প্রথমবারের মত নির্বাচনী সমাবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার (২০ জুন) ওকলাহামার তুলসায় সমাবেশে অংশ নিয়ে করোনা পরীক্ষাকে তলোয়ারের সঙ্গে তুলনা করে তিনি।ট্রাম্প বলেন, যতো পরীক্ষা করা হবে, শনাক্ত ততো বাড়বে। তাই পরীক্ষার পরিমাণ কমিয়ে দেয়ার জন্য কর্মকর্তাদের আহ্বান করেছেন বলেও জানান তিনি। যদিও একটু পরই ট্রাম্পের এমন মন্তব্যকে ঠাট্টা বলে উড়িয়ে দেয় হোয়াইট হাউজ।এদিন, সমাবেশে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইউরোপ ও চীন ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র প্রবেশ নিষিদ্ধ করার কারণে বহু মার্কিনীর জীবন রক্ষা পেয়েছে। কিন্তু পক্ষপাতদুষ্ট গণমাধ্যম তার অসাধারণ কাজের স্বীকৃতি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।এছাড়া, যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বর্ণবাদ ও জাতিবিদ্বেষবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের খারাপ মানুষ আখ্যা দেন তিনি। কথা বলেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে নিয়েও। সাবেক এ ভাইস প্রেসিডেন্টকে রক্ষণশীলদের পুতুল আখ্যা দিয়ে কটাক্ষ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন